স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Date:

Share post:

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুজানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে আমিনুল ইসলাম তার স্ত্রীকে মারধর ও পেটে আঘাত করে গুরুতর আহত করেন। পরে তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ কেবল স্বামী আমিনুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয় এবং আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১ (ক) ধারায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

Related articles

ভারতকে ৪–০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, জোড়া গোল লিনোর

ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বিশেষ...

স্মার্টফোন হারালে তথ্য সুরক্ষায় আগে থেকেই যা করবেন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার তথ্যও...

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...