ধান কাটতে এসে মৃত্যু ফাঁদ: বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

Date:

Share post:

কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ছমিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়া করা দিনমজুরদের বিরুদ্ধে। শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের ছেলে কৃষক বশির জানান, গত সোমবার তিনি ক্যান্টনমেন্ট বাজার থেকে চারজন দিনমজুরকে ধান কাটার কাজে নিয়োগ করেন। তবে শুরু থেকেই তাদের কাজে অনীহা ও আচরণে সন্দেহজনক দিক লক্ষ্য করা যায়। ঘটনার একদিন আগে বিকেলে শ্রমিকদের একজন তার মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পরে বাকি শ্রমিকরা ফোনটি উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে থেকে যায়।

বশিরের অভিযোগ, গভীর রাতে সুযোগ বুঝে ওই শ্রমিকরা তার মায়ের ঘরে প্রবেশ করে। তারা প্রথমে ছমিরন বেগমের হাত বেঁধে ফেলে এবং পরে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা প্রায় ৭০ হাজার টাকা এবং তার নাক, কান ও গলায় থাকা স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার মরদেহ দেখতে পান তিনি।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপরিচিত শ্রমিকদের কাজে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Related articles

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...

মেসির বিদায়ী ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন আলমাদা-ফয়থ

আসন্ন তিন প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার থিয়াগো...

রেকর্ড উষ্ণতার পথে ২০২৬, সামনে সুপার এল নিনোর শঙ্কা

বিশ্বের জলবায়ু ব্যবস্থায় উষ্ণতার চাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর সম্ভাবনা নতুন...