আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Date:

Share post:

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হলো ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হবে।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। তারা দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে আগের বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮১ হাজার কমেছে।

দুই বছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসিতে ভর্তি হলেও এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না এমন শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখেরও বেশি।

এবারের পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর আওতায় রয়েছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রের মাধ্যমে এসব পরীক্ষা পরিচালিত হচ্ছে।

Related articles

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের বাইরে এই বড় সাফল্যের পরই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ...

বিয়ের আশায় লাখ লাখ ইউয়ান খুইয়ে চীনের পুরুষেরা

বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জীবনসঙ্গীর সন্ধান শুরু করেছিলেন। দীর্ঘদিন চেষ্টা...

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...